ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ২১:২৯, ১০ অক্টোবর ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জেলার আরও ৫ থানায় নতুন ভবনের দাবি নেছার আহমদের

জুড়ীর নবনির্মিত আধুনিক ভবন ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। (ফাইল ছবি)

জুড়ীর নবনির্মিত আধুনিক ভবন ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। (ফাইল ছবি)

মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মৌলভীবাজারবাসীর পক্ষে সংসদ সদস্য নেছার আহমদ মৌলভীবাজারের অন্য পাঁচ থানার আধুনিকায়নের জন্য দাবি জানান।

শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানা নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও ছিলেন বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।

এসময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এ দাবি জানান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, মৌলভীবাজার সদর মডেল থানা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর থানার ভবনগুলো অনেক আগের নির্মিত, এগুলোরও আধুনিকায়ন প্রয়োজন। 

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের যেসব থানায় সংস্কার ও আধুনিকায়নের প্রয়োজন, সেসব আধুনিকায়নের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার সাত কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা ব্যয়ে মৌলভীবাজারের জুড়ীর নির্মিত থানাভবনটি উদ্বোধন হয়েছে। ভবনের বিভিন্ন ফ্লোরে রয়েছে অফিসকক্ষ ও আবাসনসহ অন্যান্য সুবিধাদি। বন্যা ও করোনার কারণে ভবন নির্মাণ কাজ শেষ করতে দেরি হয় বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, এসএমপি পুলিশ কমিশনার সিলেট মো. নিশারুল আরিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ আরও অনেকে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যারা আগামীতে দেশ পরিচালনা করবে, সেই যুবসমাজকে মাদকের ভয়ঙ্কর নেশা থেকে রক্ষা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিস্তারিত নিচের ভিডিওতে...

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে বসে যারা সাইবারক্রাইম করে তাদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশে বসে যারা সাইবারক্রাইম করছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিচের ভিডিওতে-

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ