নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: ২১:৪৭, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৪০, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৪০, ১০ অক্টোবর ২০২১
চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজা এনে মৌলভীবাজারে গ্রেফতার ২
মৌলভীবাজারে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। জব্দকৃত গাঁজা হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিক্রির জন্য আনা হয়েছিলো বলে জানায় র্যাব।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাব-৯ এর শ্রীমংগল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে এক অভিযানে এ গাঁজা উদ্ধার করা হয়। মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড থেকে দুইজনকে গ্রেফতার করে র্যাব।
আটককৃত দুই ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর আলম (২৫) ও শাহআলম (১৯)। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, হবিগঞ্জের চুনারুঘাট থেকে এ গাঁজা নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে।
এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মৌলভীবাজার বাজার সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























