ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ৩০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪২, ৩০ ডিসেম্বর ২০২০

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: নিহতদের মধ্যে ৩ জনের পরিচয়

সংগৃহীত

সংগৃহীত

সিলেট-জকিগঞ্জ সড়কে পন্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মৃত্যু হয় ৪ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার সকালে ঘটা এই দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত  কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইকোবাস চালক সুনাম আহমদ (২৬) এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহমদ (৮)।

আরও পড়ুন: সিলেটে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ জনের মৃত্যু

বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আগুনে তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া ঘটনাস্থলের ৩০০ গজ দূরে দাঁড়ানো এক শিশু বিস্ফোরণে গুরুতর আহত হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে  গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে ডেকে আনেন। তারা এসে নিহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করেন।           

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়