সিলেট প্রতিনিধি
সিলেটে যুক্তরাজ্যফেরত ২৫ যাত্রীর ঢাকার ল্যাবে করোনা নেগেটিভ
ফাইল ছবি
গত ২১ জানুয়ারি সিলেটে আসা যুক্তরাজ্যফেরত ২৫ যাত্রীর ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। করোনার ফল দ্বিতীয়বার নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিলেটের সিভিল সার্জন কার্যালয় সূত্রে থেকে বিষয়টি জানা গেছে। যদিও সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল এ বিষয়ে কিছু বলেন নি।
গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেট আসেন ১৫৭ প্রবাসী। নিয়ম অনুযায়ী ৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে রোববার নমুনা সংগ্রহ করে সিলেটে করোনা পরীক্ষায় নিযুক্ত বেসরকারি সংস্থা সীমান্তিকের ল্যাবে পরীক্ষা করানো হয়। যাতে গত সোমবার আসা রিপোর্টে তাদের ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।
আরও পড়ুন- সিলেটে যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রী: এক ল্যাবে পজিটিভ, অন্যটিতে নেগেটিভ
এই ঘটনার পরের দিন ২৮ জনের নমুনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় ২৫ জনেরই করোনা নেগেটিভ আসে।
এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যফেরত এই ২৮ জনকে পর্যবেক্ষণ করতে মঙ্গলবার সন্ধ্যায় আইইডিসিআরের সাত সদস্যের প্রতিনিধিদল সিলেটে যায়। ওই রাতেই তাঁদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তাদের সকলের নেগেটিভ আসে। ফলে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। বর্তমানে তারা সকলেই নিজ বাসায় আছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























