ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

বারবার অন্য গাড়িকে ওভারটেক করছিলেন লন্ডন এক্সপ্রেসের চালক

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস বাসের সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জনের মতো যাত্রী। এদিকে জানা গেছে, লন্ডন এক্সপ্রেসের চালক বারবার অন্য গাড়িকে বেপরোয়া গতিতে ওভারটেক করছিলেন। একপর্যায়ে রশিদপুর সেতুর কাছে এসে ঢাকাগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে হয় বাসটির।

লন্ডন এক্সপ্রেসের আহত এক যাত্রী জানান, ঢাকা থেকে আসার পথে বার বার গাড়ির চালক অন্য গাড়িকে বেপরোয়া গতিতে ওভারটেক করে আসছিলেন। যাত্রীদের সতর্ক করার পরও চালক তা কানে তুলেন নি। পরে দুর্ঘটনার সম্মুখীন হতে হলো বাসটিকে।

আহত যাত্রীদের অভিযোগ, দুই বাসের গতিই বেপোরোয়া ছিলো। এর মধ্যে লন্ডন এক্সপ্রেসের চালক ছিলেন অধিক বেপোরোয়া। 

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক কোবাদ আলী সরকার গণমাধ্যমকে জানান, গাড়ি সবসময় রাস্তায় বাঁ পাশ দিয়ে চলার কথা। কিন্তু দুর্ঘটনা কবলিত লন্ডন এক্সপ্রেস বাঁ পাশ ছেড়ে ডান পাশে চলে যায়। ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা এনা বাসকে ধাক্কা দেয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে কুয়াশা তেমন একটা ছিলো না। গাড়ির অবস্থান দেখে মনে হচ্ছে লন্ডন এক্সপ্রেস দ্রুত গতিতে ওভারটেক করে এনা গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। অথবা লন্ডন এক্সপ্রেসের চালক ঘুমিয়েও থাকতে পারেন। বিষয়টি পরে তদন্তে বিস্তারিত জানা যাবে।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার এনা বাসে ৮ যাত্রী ছিলেন। এছাড়া চালক-সুপারভাইজার ছিলো মোট আরোহী ছিলেন ১১ জন। এছাড়া লন্ডন এক্সপ্রেসে যাত্রী ছিলেন ২৮ জন। এছাড়া চালক-সুপারভাইজার ছিলেন আরও ৩ জন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার সময় তিনজন মারা যান। সবশেষে এক নারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আট জন  হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান খান (২৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন (৫০), সাগর (১৯), সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু (৩৫), একই উপজেলার জাহাঙ্গির হোসেন (৩০),  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসাতালের প্রভাষক ডা. ইমরান খান রুমেল (৪৮) ও সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল (৪৫) ও ছাতক বাংলাবাজার এলাকার নাম রহিমা বেগম (২৬)।

দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় পরা বাসগুলো হলো সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১)।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

এনা-লন্ডন এক্সপ্রেস সংঘর্ষ: নিহত বেড়ে ৮

বিসিএস পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না ডা. রুমেলের
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়