ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ডা. রুমেলসহ তিনজনের দাফন সম্পন্ন

ডা. রুমেল, মঞ্জুর আলী মঞ্জু,  জাহাঙ্গীর হোসেন

ডা. রুমেল, মঞ্জুর আলী মঞ্জু, জাহাঙ্গীর হোসেন

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে আটজনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে ডা. ইমরান খান রুমেলসহ তিনজনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর জানাজা শেষে মানিক পীর (রহ.) কবরস্থানে ডা. রুমেলের দাফন সম্পন্ন হয়।

এদিকে দুর্ঘটনার শিকার  ডা. রুমেলের স্ত্রী অন্তরার অবস্থাও আশঙ্কাজনক। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিহতদের মধ্যে ওসমানীনগরের রয়েছেন দুজন। তারা হলেন মৃত মানিক মিয়ার ছেলে এনা পরিবহনের চালক মঞ্জুর আলী মঞ্জু (৩৫) ও মনসুর আলীর ছেলে চালকের সহকারী (হেলপার) জাহাঙ্গীর হোসেন (৩০)। 

বাদ এশা স্থানীয় আওরঙ্গপুর মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে ধরখা পঞ্চায়েতি গোরস্তানে তাদের দুজনকে দাফন করা হয়। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার সময় তিনজন মারা যান। সবশেষে এক নারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আট জন  হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান খান (২৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন (৫০), সাগর (১৯), সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু (৩৫), একই উপজেলার জাহাঙ্গীর হোসেন (৩০),  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসাতালের প্রভাষক ডা. ইমরান খান রুমেল (৪৮) ও সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল (৪৫) ও ছাতক বাংলাবাজার এলাকার নাম রহিমা বেগম (২৬)।

দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় পরা বাসগুলো হলো সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১)।

 আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

এনা-লন্ডন এক্সপ্রেস সংঘর্ষ: নিহত বেড়ে ৮

বিসিএস পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না ডা. রুমেলের

বার বার অন্য গাড়িকে ওভারটেক করছিলেন লন্ডন এক্সপ্রেসের চালক

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়