ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ১১ মার্চ ২০২১
আপডেট: ১৬:৪৫, ১১ মার্চ ২০২১

করোনা কেড়ে নিলো সিলেটের সাংসদ মাহমুদ-উস সামাদের প্রাণ

মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস

মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এমপি কয়েসের ভাই আহমেদ উস সামাদ চৌধুরী এক ফেসবুক পোস্টের মাধ্যমে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমপি কয়েস। গত ৭ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন তিনি। তখন অসুস্থতা অনুভব করায় বিমান থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয় সাংসদকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৭ মার্চ) রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে তার ফলাফল পজেটিভ আসে। 

উল্লেখ্য, আক্রান্ত হওয়ার প্রায় এক মাস আগে করোনার টিকা নিয়েছিলেন এমপি কয়েস। গত ১০ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য টিকা নেন।

মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন চৌধুরী ও মায়ের নাম আছিয়া খানম চৌধুরী।

২০০৮ সালে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথবার এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

এমপি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়