ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১১ মার্চ ২০২১

এমপি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমপি কয়েস। গত ৭ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন তিনি। তখন অসুস্থতা অনুভব করায় বিমান থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয় সাংসদকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৭ মার্চ) রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে তার ফলাফল পজেটিভ আসে। সংকটাপন্ন হওয়ায় তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস সামাদ আর নেই

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়