ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৪:১৯, ২২ মার্চ ২০২১
আপডেট: ১৫:১৫, ২২ মার্চ ২০২১

লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৪০ জন কোয়ারেন্টাইনে

ফাইল ছবি

ফাইল ছবি

লন্ডন থেকে সিলেট আসা আরও ১৪০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মোট ১০ টি হোটেলে ভাগ করে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সোমবার (২২ মার্চ) সকাল ৯ টা ৩৪ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি-২০২) বিমানে আসা এসব যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এসব যাত্রীদের মধ্যে হোটেল অনুরাগে ৩০ জন, হোটেল নূরজাহানে ৯ জন, হোটেল হলিগেটে ২৫ জন, হোটেল হলি সাইডে ৬ জন, হোটেল স্টার প্যাসিফিকে ২ জন, হোটেল লা রোজে ৭ জন, হোটেল লা ভিস্তায় ১০ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ২২ জন, রয়েল প্লামে ৫ জন, হোমকয়েন্টারে ২৪ জনসহ মোট ১৪০ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে সকল যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাসযোগে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানো হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

আইনিউজ/শাহ শরীফ উদ্দিন

সংশ্লিষ্ট খবর

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে উধাও ৯ জন

সিলেটে কোয়ারেন্টাইনে ফিরলেন পালিয়ে যাওয়া ৯ জন

সিলেটে কোয়ারেন্টাইন থেকে উধাও হয়ে জরিমানা গুনলেন ৬ প্রবাসী 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়