ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ৭ মে ২০২১
আপডেট: ১২:২০, ৭ মে ২০২১

মধ্যরাতে সিলেটের হেফাজত নেতা শাহীনুর পাশা আটক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। 

এ বিষয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা থেকে আসা সিআইডির দল তাকে গ্রেফতার করে। তবে কেনো তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানান নি।

এর আগে থেকেই সারাদেশে গ্রেফতার হয়েছেন হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা। সরকারের এই কঠোর অবস্থানে হেফাজতের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নায়েবে আমির আহমেদ আব্দুল কাদের, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর শাখা হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব প্রমূখ।

তবে সারাদেশে হেফাজতেরর নেতাদের গ্রেফতার চললেও সিলেটে এই প্রথম পদবীধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়