ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১১:২৩, ২১ এপ্রিল ২০২১

মধ্যরাতে হেফাজত নেতা আতাউল্লাহ আমীন গ্রেফতার

কয়েকদিন থেকেই হেফাজতের শীর্ষ নেতারা বিভিন্ন মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছেন। গ্রেফতারের তালিকায় হেফাজতের আলোচিত যুগ্ম মহাসচিব মামুনুল হকও রয়েছেন। এবার এই তালিকায় নাম আসলো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। 

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (২১ এপ্রিল) তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

র‍্যাব জানায়, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরে করা নাশকতার মামলার অন্যতম আসামি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ