সিলেট প্রতিনিধি
আপডেট: ২১:০৬, ২০ মে ২০২১
ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিকের লাশ স্ত্রীর কাছে হস্তান্তর
ছুরিকাঘাতে খুন হওয়া চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইর (৪৮) লাশ তার স্ত্রী ওয়াং কিউ আই ইউজিংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে ওনটোর সহকর্মী জো চাওকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওয়েন্টাও ওয়েইর নিহতের খবর পেয়ে বুধবার চায়না থেকে বাংলাদেশে আসেন তার স্ত্রী। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার ওয়েন্টাও'র লাশ হস্তান্তর করা হয়।
তবে ওয়েন্টাও'র লাশ দেশে নিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। এর আগপর্যন্ত লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।
উল্লেখ্য, সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ চীনা নাগরিক কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই চীনা নাগরিকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও ওয়েই।....বিস্তারিত
সেদিন ওয়েন্টাও'র লাশের সঙ্গে জো চাও নামের আরেক চীনা শ্রমিককে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়। তারা একই বাসায় থাকতেন। মামলায় জো চাওকে আসামি করা হয়েছে। জো বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক উই ওনটোর লাশের ময়নাতদন্ত শেষে সিলেটে আসা স্ত্রীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন সব কাগজপত্র তার স্ত্রী দূতাবাসে জমা দেবেন এবং সব আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে নিয়ে যাওয়ার অনুমতি মিলবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























