ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ২৪ মে ২০২১
আপডেট: ২১:৩৩, ২৪ মে ২০২১

সিলেটে ২০ বছরে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ ও তাপদাহে কাহিল হয়ে উঠেছে জনজীবন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এদিকে সিলেটে মে মাসে গত ২০ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সিলেটে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০১ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।

সিলেটে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সিলেটের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ ও সন্ধ্যা ৬টা পর্যন্ত রেকর্ড করা হয় ৫১ শতাংশ।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, গত ২০ বছরে মে মাসে কখনো এত তাপমাত্রা ছিল না। এটি মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।

একই সাথে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়