ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ২৮ মে ২০২১
আপডেট: ২১:৩৬, ২৮ মে ২০২১

সিলেটে ব্রিকফিল্ডের ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা

সিলেটের বালাগঞ্জে এক ব্রিকফিল্ডের ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ মে) দুপুর ১টার দিকে স্থানীয় গহরপুর রতনপুর ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম দিরাজ পাল (৬৩)। তিনি দক্ষিণ সুরমার আলমপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে  দুর্বৃত্তরা ব্রিকফিল্ডে প্রবেশ করে দিরাজকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ফিল্ডের টাকাপয়সা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ব্রিকফিল্ডের মালিকপক্ষের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। খুনিদের ধরতে পুলিশের চারটি টিম কাজ করছে। নিহতের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত দিরাজ পালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়