নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৯, ৮ জুন ২০২১
আবার ভূমিকম্প: এক মিনিটেই দু’বার কাঁপলো সিলেট
ফাইল ছবি
এক মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্পে আবার কেঁপে উঠেছে সিলেট। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৮ ও ২৯ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
তিনি জানান, সর্বশেষ ভূকম্পনটি অনুভূত হয় সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। সিলেট অঞ্চলেই এর উৎপত্তিস্থল। তবে রিখটার স্কেলে তা কত মাত্রা ছিল এখনও জানা যায়নি।
এর আগে সিলেটে গত ৩০ মে সকাল ১০টা ৩৬ মিনিট ৫০ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার এবং ১টা ৫৮ মিনিট ৪০ সেকেন্ডে ৪ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছিল।
ওই দিন একটি ভবন হেলেও পড়েছিল। কয়েক দফায় ঝাঁকুনিতে সিলেট শহরের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে উঁচু ভবন থেকে রাস্তায় নেমে আসেন। সেদিন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























