সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:২৫, ৮ জুন ২০২১
সিলেটে করোনায় ৪২৫ জনের মৃত্যু
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে।
একই সময় ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২ করোনা রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে মঙ্গলবার (৮ জুন) এই তথ্যগুলো জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৯ জনের মধ্যে ৪০ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জ জেলায় ৬ জন ও মৌলভীবাজার জেলায় ১১ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্তের মাধ্যমে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ২২১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৩২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৮৪ জন।
২৪ ঘণ্টায় মারা এই বিভাগে মারা গেছেন আরও ১ জন। যিনি সিলেট জেলার বাসিন্দা। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪২৫ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৪৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন।
নতুন করে সুস্থ হওয়া আরও ৬২ জনের মধ্যে ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৭৯ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৬১৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৪২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























