সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:৩৩, ৮ জুন ২০২১
সিলেটে ভূমিকম্পে বিদ্যালয় ভবনে ফাটল, পরিত্যক্ত ঘোষণা
আটদিনের ব্যবধানে সিলেটে সোমবার দুই দফার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে নগরীর একটি বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। এমন অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) শিক্ষা প্রকৌশল অধিদফতরের সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।
সোমবার সন্ধ্যা ৬টা ২৯ ও ৬টা ৩১ মিনিটে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮।
দুই দফার ভূমিকম্পে নগরের বন্দরবাজারস্থ রাজা জিসি হাইস্কুলের বদর উদ্দিন আহমদ কামরান ভবনে ফাটল দেখা দেয়। খবর পেয়ে মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরির্দশন শেষে নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম গণমাধ্যমকে বলেন, ভবনটি প্রায় ২৮ বছর আগে তৈরি করা হয়েছিল। ভবনটি ওই সময়ে ভূমিকম্প সহনীয় মাত্রায় তৈরি করা হয়নি। ভূমিকম্পে ফাটল হওয়া কামরান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ভূমিকম্প প্রতিরোধক আরেকটি ভবন তৈরি করা হবে।
এ বিষয়ে রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল মুমিত বলেন, ১৮৮৬ সালে রাজা জিসি হাইস্কুল স্থাপিত হয়। এ বিদ্যালয়ে ২০০৬ সালে একটি ভবন নির্মিত হয়। এ সময় ওই ভবনের নিচতলা পাকাকরণ হয়। আর ২০১৭ সালের দিকে দ্বিতীয়তলার কাজ সম্পন্ন হয়।
২০১৯ সালে ভবনটির দ্বিতীয়তলা হস্তান্তর করে শিক্ষা প্রকৌশল অধিদফতর। সোমবারের ভূমিকম্পে ওই ভবনের প্রত্যেকটি রুমে ফাটল দেখা দিয়েছে। এমনকি রুমের বিমেও দেখা দিয়েছে ফাটল।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























