সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:৫১, ৯ জুন ২০২১
সিলেটগামী ট্রেন থেকে লাফিয়ে নারীর ‘আত্মহত্যা’
চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেন থেকে লাফ দিয়ে রিনা পাল (৫০) নামের এক নারী ‘আত্মহত্যা’ করেছেন।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। নিহত রিনা পালের বাড়ি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মাইজগাঁও স্টেশনে এসে থামে। সেখানে থেকে ছাড়ার পর চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। এ সময় ট্রেনের নিচে পরে ডান পা কেটে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইজগাঁও রেলস্টেশনের মাস্টার মনির উদ্দিন বলেন, মাইজগাঁও থেকে ট্রেন ছেড়ে কিছু দূরে যাওয়ার পর, রিনা নামের ওই নারী লাফ দেন। পরে পা ভাঙা অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























