ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ৯ জুন ২০২১
আপডেট: ২৩:১৮, ৯ জুন ২০২১

বড়লেখায় ব্যবসায়ী অপহরণে ব্যবহৃত গাড়িসহ আটক আরও ৪, পরিকল্পনাকারী রিমান্ডে

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের বড়লেখায় ধনাঢ্য ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে (৫৮) অপহরণের সময় ব্যবহৃত মাইক্রোবাস আটক করেছে পুলিশ। সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত আরও ৪ আসামিকে গ্রেপ্তার  করা হয়েছে।

বুধবার (৯ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে। এর আগের দিন মঙ্গলবার রাতে পৃথকস্থান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার নান্দুয়া গ্রামের মৃত নছির আলীর ছেলে জুবের আহমদ (২৮), বিছরাবন্দ গ্রামের মনির আলীর ছেলে ছফর উদ্দিন (৩০), আব্দুল গফুরের ছেলে কবির হোসেন (২৪) ও পাঁচপাড়া অফিস বাজারের আব্দুল লতিফের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।  

এদিকে বুধবার (৯ জুন) ব্যবসায়ীকে অপহরণ ঘটনার অন্যতম পরিকল্পনাকারী সবুজ হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বুধবার সন্ধ্যায় বলেন, ব্যবসায়ী শশাংক কুমার দত্ত অপহরণ মামলায় অন্যতম পরিকল্পনাকারী সবুজসহ এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবুজের দেওয়া তথ্যে গতকাল মঙ্গলবার অপহরণ কাজে ব্যবহৃত নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে। একইসাথে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহরণে জড়িত অন্যদের ব্যাপারে তথ্য উদ্ঘাটনে অন্যতম পরিকল্পনাকারী সবুজ হোসেনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।   

পুলিশ জানায়, বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকার সত্যেন্দ্র কুমার দত্তের ছেলে বড়লো শহরের ধনাঢ্য ব্যবসায়ী শশাংক কুমার দত্ত গত ৪জুন সন্ধ্যায় সিলেট টিলাগড়স্থ ভাড়াটিয়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা ডাকঘরের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠে রওয়ানা দেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পৌঁছে সেখানে সিএনজি অটোরিকশা পরিবর্তন করে অন্য আরেকটি অটোরিকশায় উঠেন। ওই সিএনজি অটোরিকশা যোগে তিনি বারইগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে সিলেট বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর রাস্তায় অপরহরণকারীরা শশাংক কুমার দত্তকে বহণকারী অটোরিকশার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসটিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারী চক্র বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে তার ছোট ভাই সুবোধ কুমার দত্ত এর মোবাইলে ফোনে কল করে মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর সুবোধ কুমার দত্ত বড়লেখা থানা পুলিশকে বিষয়টি জানান। পরে থানা পুলিশের বিশেষ টিম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শশাংককে উদ্ধারে নেমে অভিযান অব্যাহত রাখে।

গত ৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীরের নেতৃত্বে পুলিশ, ডিবি ও র‌্যাবের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বাহাদুরপুর চা বাগানের নির্জন জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে উদ্ধার এবং অপহরণকারী ইসমাইল আহমদ হারুন ও জুলমান আহমদকে গ্রেপ্তার করে। এই ঘটনার মূল পরিকল্পনকারী সবুজ হোসেনকে পরদিন ৭ জুন গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে গত ৮ জুন অপহরণ কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাস উদ্ধার করে এবং আরও চারজনকে গ্রেপ্তার করেছে।  

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বর্ণনা দিলেন এই অপহরণ নিয়ে- 

আইনিউজ/লাভলু/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়