ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ১২ জুন ২০২১
আপডেট: ১৬:২৬, ১২ জুন ২০২১

২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্তের চেয়ে সুস্থ বেশি

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে শনিবার (১২ জুন) এই তথ্যগুলো জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬ জনের মধ্যে ৪৪ জন সিলেট জেলার এবং ২ জন সুনামগঞ্জের। 

নতুন শনাক্তের মাধ্যমে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৫৩৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৫১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৪১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬২২ জন।

২৪ ঘণ্টায় এই বিভাগে মারা গেছেন আরও ২ জন। যারা সিলেট জেলার বাসিন্দা। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪৩০ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৫১ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩১ জন।  

নতুন করে সুস্থ হওয়া আরও ৫৩ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৩ জনে।

এর মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৮৩৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৫৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৫৮ জন।

সিলেটের চার জেলা মিলে ২২৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২০৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১ জন হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়