সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:১৫, ১২ জুন ২০২১
এবারও হচ্ছে না শাহজালালের ওরস
এবারও সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরস অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১ ও ২ জুলাই ৭০২ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ওরশ উদযাপন হবে না।
শনিবার (১২ জুন) দুপুরে শাহজালাল (র.) এর মাজারের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে গত বছরের মতো এ বছরও দুইদিনব্যাপী (১ ও ২ জুলাই) হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২তম ওরস হচ্ছে না। ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্তদের ভিড় না করার এবং ওই সময়ে নিজ অবস্থানে থেকে দোয়া করার অনুরোধ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























