নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১০, ১৭ জুন ২০২১
সিলেটে দুই সন্তানসহ মাকে গলাকেটে হত্যা, গৃহকর্তা জখম
সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে মা ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বাড়ির গৃহকর্তাকে।
উপজেলার ফতেপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বিন্নীবাজার এলাকার একটি বাড়ি থেকে বুধবার (১৬ জুন) সকালে লাশ তিনটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।
নিহতরা হলেন- ফতেপুর গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম, তার ১১ বছর বয়সী ছেলে মিজান এবং ৫ বছর বয়সী মেয়ে তানিসা।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে গিয়ে ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে ভেতরে ঢুকে খাটের ওপর তিনজনের গলাকাটা মরদেহ দেখতে পান এবং হিফজুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে এবং হিফজুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতদের সকলের গলা ও মাথায় ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























