সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:৪৮, ২১ জুন ২০২১
সিলেটে হাঁটতে বের হয়ে তরুণী নিখোঁজ
সাবিরনা সুলতানা রুমি
হাঁটতে বের হয়ে সিলেট নগরীর খাসদবির এলাকা থেকে সাবিরনা সুলতানা রুমি (২২) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। রোববার (২০ জুন) বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
সোমবার (২১ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নিখোঁজ রুমি গোয়াইনঘাট থানাধীন বহর গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। বর্তমানে তারা সপরিবার নিয়ে খাসদবির এলাকার উদয়ন ইলাশকান্দি রোডের ৪৭/এ নং বাসায় বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে সুলতানা রুমি হাঁটার জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরেননি। তার পরিবারের সদস্য আত্মীয়স্বজনসহ সম্ভাব্য অনেকের বাসা-বাড়িতে খোঁজ করে তার কোন সন্ধান পাননি। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা (হালকা পাতলা গঠন) নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলো কালো বোরকা ও হাত-পায়ে কালো মোজা ছিলো।
রোববার রাতে বিমানবন্দর থানায় রুমির পিতা আব্দুল মান্নান সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মহানগর পুলিশ রুমির সন্ধানে সিলেটের থানাগুলোতে বেতার বার্তা পাঠিয়েছে এবং নিখোঁজ তরুণীর সন্ধান পেতে কাজ করে যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























