সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:১৯, ২২ জুন ২০২১
সিলেটে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত
‘সুস্থতার জন্য যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস।
সোমবার (২১ জুন) ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের সার্বিক সহযোগিতায় বিভাগের বিভিন্ন স্থানে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে।
২০১৪ সালে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে ১৭৫ টি দেশের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল ২১ জুন বিশ্ব যোগ দিবস উদযাপন করার। ২০১৫ সাল থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হয়।
যোগব্যায়াম শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি একাকিত্ব ও মানসিক চাপ সামলাতেও সাহায্য করে। নিয়মিত যোগব্যায়াম করলে কমে যায় শরীরের বাড়তি মেদ। দিনে মাত্র দশ মিনিটের যোগ ব্যায়াম কাজ করে ম্যাজিকের মতো। বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও।
সোমবার (২১ জুন) সকাল ৯ ঘটিকায় ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উপশহরস্থ অফিস প্রাঙ্গণে সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জাওসয়াল এর উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একইসাথে সহকারী হাইকমিশনের সার্বিক সহযোগিতায় একাডেমি ফর মনিপুরি কালচার এন্ড আর্টস, কোয়ান্টাম ফাউন্ডেশন, ব্যায়ামবন্ধু যোগ শিক্ষালয়, শ্রীমঙ্গল ইয়োগা একাডেমী, স্বামী বিবেকানন্দ ইয়োগা সংঘসহ আরও কয়েকটি স্থানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ৭ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























