ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫, ২২ জুন ২০২১
আপডেট: ২০:৩১, ২২ জুন ২০২১

এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের উদ্বেগের অবসান: যা বললেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০২১ সালের এসএসসি ও এইসএসসি পরীক্ষা নিয়ে ভীষণ উদ্বেগের মধ্যে আছে শিক্ষার্থীরা। এটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করছি। খুব শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।’

মঙ্গলবার (২২ জুন) ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষার্থীদের আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে কিনা, যদি নেয়া হয় তাহলে বিকল্প কী ব্যবস্থায় নেয়া যেতে পারে তা খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়া হবে।’

‘মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ নেই, চলছে। বিশেষ করে উপবৃত্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রেখেছি। এর আগে ২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। আমরা এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি’ বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট ১ হাজার ৭৮ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপবৃত্তি বাবদ ২৯ হাজার ৩০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ দেয়া হয়েছে ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৪১০ টাকা।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।’

উপবৃত্তি প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়