ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ২৩ জুন ২০২১
আপডেট: ১০:৩৬, ২৪ জুন ২০২১

সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

সিলেটে এক সরকারি কর্মকর্তার ব্যাংকার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারাহানা আলম চৌধুরী নামের ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

বুধবার (২৩ জুন) বিকেলে নগরীর শাহজালাল উপশহর এলাকার ই-ব্লকের ২১ নম্বর ‘ফিরোজা মঞ্জিল’ নামের বাসা থেকে ফারহানা আলমকে থানায় নিয়ে যায় পুলিশ।

ফারাহানা আলম পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক এমরান হোসেনের স্ত্রী। তিনি নিজে পূবালী ব্যাংক শাহজালাল উপশহর শাখায় কর্মরত।

পুলিশ জানিয়েছে, কিশোরী গৃহকর্মীকে বাথরুমে তালাবদ্ধ করে শরীরে মরিচের গুড়ো ছিটিয়ে নির্যাতনের অভিযোগ ওঠেছে ফারহানা আলমের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, উপশহরের ই-ব্লকের ২১ নম্বর বাসায় (ফিরোজা মঞ্জিল) পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন স্ব-পরিবারে থাকেন। বুধবার সকাল থেকে ওই আসার ভেতরে এক কিশোরীর কান্না শুনতে পান প্রতিবেশিরা। পরে দুপুরে প্রতিবেশিরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে গৃহকর্মী কিশোরীকে উদ্ধার করা। 

কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, মারধরের পর গৃহকর্মী রুনা আক্তারকে বাথরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিলো। নির্যাতনের সময় তার শরীরে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়া হয়।

দুপুরে রুনা আক্তারকে উদ্ধারের পর বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রী ফারাহানা আলমকে শাহপরান থানায় নিয়ে যায় পুলিশ।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, মেয়েটিকে আমরা উদ্ধার করেছি। এবং ওই বাসার গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়