ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ২৬ জুন ২০২১
আপডেট: ১৮:৪৩, ২৬ জুন ২০২১

সিলেট বিভাগে ১২২ জন শনাক্তের দিনে সুস্থ ৫০

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন। 

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্ত ১২২ জনের মধ্যে ৬৪ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১০ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের বাসিন্দা ৪১ জন রয়েছেন।

নতুন শনাক্তের মাধ্যমে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৯২৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৪৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৩৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭১ জন।

২৪ ঘণ্টায় এই বিভাগে মারা গেছেন আরও ৩ জন। তাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪৬২ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৭৮ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৪ জন। 

নতুন করে সুস্থ হওয়া আরও ৫০ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯১ জনে।

সিলেট জেলায় ১৫ হাজার ৭১২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭২ জন।

সিলেটের চার জেলা মিলে ২৯৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৮১ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়