সিলেট প্রতিনিধি
আপডেট: ১৮:৩৩, ২৮ জুন ২০২১
সিলেট বিভাগে একদিনে ২৩৪ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১০৯ জন করোনা রোগী। তবে বিভাগটিতে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।
সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৪ জনের মধ্যে ১৪২ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ৯ জন, হবিগঞ্জের ২৫ জন ও মৌলভীবাজারের বাসিন্দা ৪৭ জন রয়েছেন।
নতুন শনাক্তের মাধ্যমে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ২৬২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৫২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৬৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯২৫ জন।
২৪ ঘণ্টায় এই বিভাগে মারা গেছেন আরও ৩ জন। তাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪৬২ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৭৮ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৪ জন।
নতুন করে সুস্থ হওয়া আরও ১০৯ জনের মধ্যে ৭২ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ৮ জন একজন হবিগঞ্জের ও ২৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৮২জনে।
এর মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮১৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬০৭ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৫ জন।
সিলেটের চার জেলা মিলে ৩৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩২৫ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























