গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ২৯ জুন ২০২১
গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
গোলাপগঞ্জে পানিতে ডুবে মারিয়া (৬) ও কল্পনা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মারিয়া ও কল্পনা ফতেপুর (বন্দরপাড়া) গ্রামের রিপন আহমদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের কোনো এক সময় দুই শিশু কন্যা মারিয়া ও কল্পনা খেলতে গিয়ে বাড়ির পাশের জলাশয়ে জমে থাকা পানিতে পড়ে যায়। স্বজনরা খোঁজতে গিয়ে জলাশয়ে দুজনকে ভাসতে দেখেন। একসাথে দুই শিশু কন্যার মৃত্যুতে মা-বাবা বার বার মুর্ছা যাচ্ছেন। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরীর মঙ্গলবার (২৯ জুন) রাত ৭টায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























