ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৭, ১ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৯, ১ জুলাই ২০২১

সিলেট বিভাগে একদিনে ৭ করোনা রোগীর মৃত্যু

সিলেট বিভাগে বাড়ছে করোনায় মৃত্যু এবং সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় বিভাগটিতে ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে। একই সময়ে সিলেটে শনাক্ত করা হয়েছে ১৯৯ জন করোনা রোগী। এছাড়া সুস্থ হয়েছেন ৯৯ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯৯ জনের মধ্যে ১৪৭ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১১ জন, হবিগঞ্জের ১২ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২৯ জন রয়েছেন। 

নতুন শনাক্তের মাধ্যমে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৯৮১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ১৯৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ছয়জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৫৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৫  জন।

২৪ ঘণ্টায় এই বিভাগে মারা গেছেন আরও ৭ জন। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪৭৮ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৯১ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৫ জন।

নতুন করে সুস্থ হওয়া আরও ৯৯ জনের মধ্যে ৬৯ জন সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জে ৮ জন ও ২২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৭২ জনে।

এর মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৬৪ জন।

সিলেটের চার জেলা মিলে ৩৬৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৪১ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়