ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ৬ জুলাই ২০২১
আপডেট: ১৬:৪০, ৬ জুলাই ২০২১

সিলেটে একদিনে রেকর্ড ৩৮৭ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটে একদিনে আরও ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েছেন ১৩১ জন রোগী।

নতুন শনাক্তের মধ্যে ১৯১ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ৫৬ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৫৬ জন রয়েছেন। 

এর ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৫৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৬৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৩৮ জন।

সিলেট ২৪ ঘণ্টায় ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪৯৩ জনে। এর মধ্যে সিলেট জেলার ৪০০  জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৩৭ জন।

একই সময় বিভাগটিতে সুস্থ হয়েছেন ১৩১ জন। এদের মধ্যে সিলেট জেলার ১০১, সুনামগঞ্জের ১২ ও মৌলভীবাজারের ১৮ জন। সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২১৭ জনে।

এর মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৫০২ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৫০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়