ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ৭ জুলাই ২০২১
আপডেট: ১৭:১১, ৭ জুলাই ২০২১

সিলেট বিভাগে করোনায় রেকর্ড মৃত্যু, শনাক্ত ৩৬২

অন্যান্য বিভাগের মতো সিলেটেও বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। সংক্রমণের সাথে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে রেকর্ড করোনা রোগী মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সিলেটে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগটিতে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে শনাক্ত করা হয়েছে ৩৬২ জন করোনা রোগী। এছাড়া সুস্থ হয়েছেন ১২৫ জন।

নতুন শনাক্তের মধ্যে ১৬৫ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ২৪ জন, হবিগঞ্জের ৩১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৯৪ জন রয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৭১৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জন।

সিলেট ২৪ ঘণ্টায় ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৫০২ জনে। এর মধ্যে সিলেট জেলার ৪০৭  জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন।

একই সময় বিভাগটিতে সুস্থ হয়েছেন ১২৫ জন। এদের মধ্যে সিলেট জেলার ১১৪, সুনামগঞ্জের ১০ ও হবিগঞ্জে ১ জন। সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪২ জনে।

এর মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৫০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সিলেট বিভাগে র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ১৫, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১২ জন রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়