সিলেট প্রতিনিধি
করোনা: সিলেট বিভাগে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড
সারাদেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সরকারের দেয়া লকডাউন দিয়েও লাগাম টানা যাচ্ছে না ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুতে। অন্যান্য জায়গার মতো সিলেট বিভাগেও দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি।
বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগে রেকর্ড ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন তিনজন করোনা রোগী। তাছাড়া সুস্থ হয়েছেন ১৩৬ জন।
নতুন শনাক্তের মধ্যে ২১৬ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১৬ জন, হবিগঞ্জের ৫১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬৬ জন রয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৭৩ জন, হবিগঞ্জে ৩ হাজার দুইজন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৯৮ জন।
সিলেট বিভাগে করোনায় মোট মারা গেছেন ৫০৫ জনে। এর মধ্যে সিলেট জেলার ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন।
সুস্থ হওয়া ১৩৬ জনের মধ্যে সিলেট জেলার ১০৮, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ১৩ জন। এর ফলে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭৮ জনে।
এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭২৪ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৬৬ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১২৫ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সিলেট বিভাগে র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ৯, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























