সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:৫৬, ৮ জুলাই ২০২১
তামাবিল সীমান্ত থেকে তিন নাইজেরিয়ান আটক
সিলেটের তামাবিল সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে এক শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তের দেড় কিলোমিটার ভেতর থেকে তাদের আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
আটককৃতরা হলেন, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে তিন বছরের এক শিশু।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকদের গোয়াইনঘাট থানাপুলিশে হস্তান্তর করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৯টি মোবাইলফোন, তিনটি পাসপোর্ট, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি ইন্ডিয়ান আধার কার্ড, একটি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























