ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৬, ১০ জুলাই ২০২১
আপডেট: ১৪:৫২, ১০ জুলাই ২০২১

সিলেট বিভাগে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত প্রায় চারশ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬ জন। তাছাড়া সুস্থ হয়েছেন ১১৮ জন।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন শনাক্তের মধ্যে ২৬২ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১৩ জন, হবিগঞ্জের ৩৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৫৪ জন রয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন রোগী। যাদের ৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একজন করে মৃত্যুবরণ করেছেন। 

বিভাগে করোনায় মোট মারা গেছেন ৫১৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৪০ জন।

সুস্থ হওয়া ১১৮ জনের মধ্যে সিলেট জেলার ১০৪ জন, সুনামগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারের ১০ জন। এর ফলে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৩২ জনে।

এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৯৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৭০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৮১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সিলেট বিভাগে র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ১৪, সুনামগঞ্জে২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়