ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ১২ জুলাই ২০২১
আপডেট: ২১:০০, ১২ জুলাই ২০২১

শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেলসহ এক যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে চোরাই মোটর সাইকেলসহ মো. আব্দুল কায়েদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

গতকাল রোববার (১২ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ ভাড়াউড়া জেটি রোডস্থ নিজ বাসা থেকে ডিসকভারী মোটর সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কায়েদ শ্রীমঙ্গল উপজেলার জেটি রোডের মো. তোতা মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এবং এস আই দুর্জয় সরকার এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃতের বাসা থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার শাহীবাগ এলাকার আলীয়া মাদ্রাসার পিছনে জনৈক সেলিম মিয়ার বাসার সামনে থেকে ১২৫ সিসির ডিসকভারী কালো রংয়ের মোটর সাইকেল চুরি হয়ে যায়। এরপর রাতে সাইকেলের মালিক দেলোয়ার হোসেন থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।

শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, গতকাল রবিবার রাতে উপজেলার জেটিরোডে অভিযান পরিচালনা করে দুটি মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আব্দুল কায়েদকে মামলা দিয়ে মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে। 

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়