ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ১৩ জুলাই ২০২১
আপডেট: ১৫:০২, ১৩ জুলাই ২০২১

সিলেট বিভাগে একদিনে ৫৪০ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিভাগটিতে আরও ৫৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৫ করোনা রোগী। তাছাড়া সুস্থ হয়েছেন ২১২ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন শনাক্তের মধ্যে ২৪১ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ২৫ জন, হবিগঞ্জের ৭৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১২৫ জন রয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫১৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৮৬ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৩৯ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন রোগী। যাদের ৪ জন সিলেট ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। বিভাগে করোনায় মোট মারা গেছেন ৫৩৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ৪৩০ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারের ৪০ জন।

সুস্থ হওয়া ২১২ জনের মধ্যে সিলেট জেলার ১৬২ জন, সুনামগঞ্জের ১৫ জন ও ২২ জন হবিগঞ্জের ও ১৩ জন মৌলভীবাজারের। এর ফলে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৭৭ জনে।

এর মধ্যে সিলেট জেলার ১৭ হাজার ৪২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯২০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৪৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সিলেট বিভাগে র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ১৮, সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ১৩ ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়