সিলেট প্রতিনিধি
আপডেট: ১৪:৫৫, ১৬ জুলাই ২০২১
সিলেট বিভাগে করোনায় মৃত্যু সাড়ে পাঁচশ ছাড়াল
করোনাভাইরাস সংক্রমিত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। এনিয়ে বিভাগে ৫৫৫ জন মারা গেলেন।
শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত ১১ জুলাই বিভাগটিতে রেকর্ড সর্বোচ্চ ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন ও মৌলভীবাজারে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে বিভাগে ৩২ হাজার ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একদিনে বিভাগটিতে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৪৩ জন রোগী। যার মধ্যে সিলেটে ১৯২ জন, মৌলভীবাজারে ৪৬ জন এবং হবিগঞ্জে ৫ জন। এনিয়ে বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ১৩৮ জনে।
বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ৪৫৯ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ৩৩৩ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৪৭ জন ও মৌলভীবাজারে ৩৬ জন ভর্তি রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























