ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৪, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১৩:৪৮, ১৮ জুলাই ২০২১

করোনায় চলে গেলেন চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত। রোববার (১৮ জুলাই) সকাল ১০ টা ২২ মিনিটে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।

সেখানে তিনি লিখেন, ‘শ্রদ্ধেয় চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত স্যার আমাদের মাঝে আর নেই। শহীদ শামসুদ্দিন হাসপাতালে আজ সকালে  ১০.২২ মিনিটি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।'

উল্লেখ্য, চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত ১৯৫৩ সালের মার্চ মাসে (২৯ মাঘ ১৩৫৭ বাংলা) হবিগঞ্জের আজমিরিগঞ্জের তার মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় নরেন্দ্র চন্দ্র দাসগুপ্ত ও মাতা স্বর্গীয় কুমুদিনী দাসগুপ্ত।

শিল্পী কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (তৎকালীন কিশোরীমোহন পাঠশালা) প্রাথমিক শিক্ষাজীবন শেষে দি এইডেড হাইস্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি সমাপ্ত করেন।

পরে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় (বর্তমান চারুকলা ইস্টিটিউট) থেকে ফাইন আর্টসের ওপরে ব্যাচেলর ডিগ্রি নিয়ে বেশ জোরেশোরেই চিত্রকর্ম চালিয়ে যেতে থাকেন। অর্জন করেন জাতীয় পর্যায়সহ বেশ কিছু পুরস্কার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়