ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ১৮ জুলাই ২০২১
আপডেট: ২২:২১, ১৮ জুলাই ২০২১

করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ও শনাক্ত দেখল সিলেট

করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তে নতুন রেকর্ড গড়েছে সিলেট। বিভাগটিতে ২৪ ঘণ্টায় এ যাবৎকালের সর্বোচ্চ ৬৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সাথে মারা গেছেন রেকর্ড ১২ জন। 

রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৬৮১ জনের মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ১০৫ জন ও মৌলভীবাজারে ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে বিভাগে ৩৩ হাজার ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন করোনা রোগী। যাদের মধ্যে ১১ জনই সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা । এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৭০ জন। 

এছাড়া একদিনে বিভাগটিতে সুস্থ হয়ে উঠেছেন আরও ২২৬ জন রোগী। যার মধ্যে সিলেটে ১৪১ জন, সুনামগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ৯ জন এবং হবিগঞ্জে ১৫ জন। এনিয়ে বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪৭৩ জনে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়