ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৫০, ১৯ জুলাই ২০২১
আপডেট: ১১:২৯, ১৯ জুলাই ২০২১

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত আরও ১০৭ জন

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ১০৭ জন। 

সোমবার (১৯ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৫ শতাংশ। গতকাল এই হার ৩৬ দশমিক ৬ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ৪২ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ। 

নতুন শনাক্ত ১০৭ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪৫ জন, রাজনগরে ১০ জন, কমলগঞ্জে ১১ জন, কুলাউড়ায় ১৭ জন, শ্রীমঙ্গলে ৯ জন, বড়লেখায় ১ জন, জুড়ীতে ১৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৪০৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ৪২ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১৫ জন, শ্রীমঙ্গলের ৩ জন ও কমলগঞ্জের ১ জন, কুলাউড়ার ২২ জন ও রাজনগরে ১ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২ জনে। 

জেলায় এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৪ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়