ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:২৫, ১৯ জুলাই ২০২১
আপডেট: ১১:৩৫, ১৯ জুলাই ২০২১

সিলেট বিভাগের ৪০০ জনকে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ

ভার্চ্যুয়ালী প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা।

ভার্চ্যুয়ালী প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রের আয়োজনে গত ১৬ থেকে ১৮ জুলাই সিলেট বিভাগে ভার্চ্যুয়ালী (জুম অ্যাপের মাধ্যমে) রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার অঞ্চলের প্রায় ৪০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের সংখ্যা বেশি হওয়ায় দুটি দলে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হয়। সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজারকে সিলেট অঞ্চল-১ এবং সুনামগঞ্জ এবং শ্রীমঙ্গলকে সিলেট অঞ্চল-২ নামে দুইটি দলে ভাগ করে প্রশিক্ষণ পরিচালনা করা হয়।

রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণে সাধারণ বিভাগ এবং কিশোর বিভাগ আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। সিলেট অঞ্চল- ১ অঞ্চলের কিশোর বিভাগে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেমন্তি মঞ্জরী এবং সাধারণ বিভাগে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম। 

সিলেট-২ অঞ্চলে প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এ টি এম জাহাঙ্গীর, মহুয়া মঞ্জরী সুনন্দা। আলোচনা এবং কবিগুরুর সৃষ্টি নিয়ে ভাবনা বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ডা. সারোয়ার আলী ও মফিদুল হক।

প্রশিক্ষণ আয়োজনে  সিলেট বিভাগের সমন্বয়ক ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতীক এন্দ। মৌলভীবাজার শাখার সার্বিক সমন্বয়ে ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশ। এছাড়াও শুভেচ্ছা বিনিময় এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শাখার সভাপতি ডা. দিলশাদ পারভীন।

মৌলভীবাজার শাখা থেকে কিশোর বিভাগ ও সাধারণ বিভাগ থেকে অংশগ্রহণ করে যথাক্রমে ২৪ জন ও ৩৬ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ে ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি লাইসা আহমেদ লিসা এবং সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়