নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:১৫, ২০ জুলাই ২০২১
করোনায় মৌলভীবাজারে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত বেড়ে ৪ হাজার ৪৩৫
ফাইল ছবি
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ২৬ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২০ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ১ শতাংশ। গতকাল এই হার ৪১ দশমিক ৫ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় জেলায় ৫৭ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।
নতুন শনাক্ত ২৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১৭ জন, শ্রীমঙ্গলের ১ জন, কুলাউড়ার ৬ জন ও রাজনগরে ২ জন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৪৩৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, তারা মৌলভীবাজার সদর হাসপাতালের রোগী। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৪৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৭ জন রয়েছেন।
এদিকে সুস্থ হওয়া ৫৭ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৫ জন, জুড়ীর ১২ জন, শ্রীমঙ্গলের ১০ জন, কমলগঞ্জের ৩ জন ও রাজনগরে ২৭ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে।
এদিকে সারাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবারের (১৯ জুলাই) আপডেট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। দেশে এখন পর্যন্ত করোনায় ১৮ হাজার ১২৫ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে। সুস্থ হয়ে উঠেছেন আরও ৯ হাজার ৩৩৫ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জনে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























