সিলেট প্রতিনিধি
আপডেট: ২৩:৪৮, ২১ জুলাই ২০২১
১০ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করল সিলেট সিটি করপোরেশন
পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তবে কোরবানির ১০ ঘণ্টার মধ্যেই নগরের কোরবানির বর্জ্য অপসারণ করেছে তারা।
বুধবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য অপসারণ তদারকি কর্মকর্তা হানিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল থেকে সিসিকের প্রায় দুই হাজার কর্মী ও অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতিসহ শতাধিক গাড়ি নিয়ে এই বর্জ্য অপসারণ কাজ শুরু হয়। এরইমধ্যে প্রধান প্রধান সড়কসহ পাড়া-মহল্লায় বর্জ্য অপসারণ শেষ হয়েছে।’
হানিফুর রহমান আরও বলেন, ‘সিলেটে অনেকেই আছেন দেরিতে পশু কোরবানি দেন। এখন চলছে সেসব বর্জ্য অপসারণের কাজ। এর জন্য নগরের ২৭টি ওয়ার্ডে নিয়োজিত আছে কর্মীরা। যেখানেই নতুন করে বর্জ্য ফেলা হবে তারা তা অপসারণ করবে। বুধবার রাতের মধ্যেই পুরো নগরকে কোরবানির বর্জ্যমুক্ত করার লক্ষ্য আমাদের।’
বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে সিটির সড়কগুলোতে ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক ছিটানো হচ্ছে বলেও জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























