নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৪, ২৮ জুলাই ২০২১
সিলেটে সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যুরও রেকর্ড
সিলেট বিভাগে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। কোভিডে আক্রান্ত রোগীর সাথে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুও।
গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। যা বিভাগটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে করে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন রেকর্ড ৭৩৬ জন। এর আগে মঙ্গলবার সিলেটে একদিনে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়।
বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৮৮ জন, সুনামগঞ্জ জেলার ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২২৫ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে বিভাগে ৩৭ হাজার ৬৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৭ জন রোগী। তাদের ৯ জনই সিলেট জেলার, একজন হবিগঞ্জ ও দুই জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন রোগী করোনায় মারা গেছেন। বিভাগে এ পর্যন্ত মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৬৫৫ জন।
সিলেট বিভাগে একদিনে নতুন করে আরও ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২৪০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৩৫ জন সুনামগঞ্জে, ৩ জুন হবিগঞ্জে, ৭২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























