ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ২৮ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৩, ২৮ জুলাই ২০২১

কুলাউড়ায় কার্তুজ-পাইপগান সহ ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ব্যবহৃত ছয় রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্রসহ (পাইপগান) অভিযুক্ত মিলাদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুলাউড়া থানা পুলিশের পাঠানো একটি প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই গভীর রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের বাসিন্দা ইকরাম আলীর বাড়িতে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে গেইট ও দরজা ভেঙে প্রবেশ করে। ইকরাম আলীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে এগারো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির অভিযোগ এনে ওই পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা (নং -১৬) দায়ের করা হয়।

এ ঘটনায় জড়িত রাজনগর উপজেলার শালন গ্রামের তরিক মিয়ার পুত্র মিলাদ মিয়াকে (৩০) গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মিলাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই উপজেলার টিলাগাঁওয়ের বাঘেরটিকি এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে পাইপগান ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এর আগে ওই ডাকাতির অভিযোগসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় অভিযুক্ত থাকায় থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে উপজেলার হাজীপুরের দক্ষিণ পাবই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদিরের পুত্র আব্দুল মজিদ (পিচ্চি মজিদ) (৩৮), কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে আব্দুছ ছত্তার রাজু (২৯), তাঁর বড় ভাই হারুন মিয়া (৩২), কুলাউড়া পৌর শহরের মাগুরার বাসিন্দা মৃত সিদ্দিক মিয়ার পুত্র আল আমিন (২৫), কুলাউড়া উপজেলার হাজীপুরের বিলের পাড় এলাকার মৃত ইসমাইল আলীর পুত্র সালাহ উদ্দিন (২৯), রাজনগর উপজেলার মশাজান গ্রামের মৃত রাজিব উল্লার পুত্র ইলিয়াস মিয়াকে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, উপজেলার টিলাগাঁওয়ে ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত ৬জনকে এর আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গতকাল মিলাদকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। মিলাদের দেওয়া তথ্যমতে কার্তুজসহ দেশী অস্ত্র পাইপগান উদ্ধার করা হয়। টিলাগাঁওয়ে ডাকাতিরঘটনায় লুটকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আইনিউজ/এসএএস/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়