সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:১১, ৩ আগস্ট ২০২১
করোনা: সিলেটে ৭১০ জন শনাক্তের দিনে মৃত্যু ১২
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭১০ জন।
মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে সিলেট জেলায় ১০ ও হবিগঞ্জে ২ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুবরণ করেন ৭২৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৬১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৪০৬ জন, সুনামগঞ্জ ৮৭, হবিগঞ্জ ১৫৩ ও মৌলভীবাজারে ৬৪ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪২ হাজার ১৫ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হন ৩১ হাজার ৬৭০ জন।
করোনা শনাক্তে বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪১ টি। যাতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭১০ জন। সংক্রমণের হার ৩৪ দশমিক ৭৯ ভাগ। যা আগের দিন ছিল ৪৩ দশমিক ৬৫ ভাগ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























