সিলেট প্রতিনিধি
আপডেট: ২৩:৫৬, ৩ আগস্ট ২০২১
গোয়াইনঘাটে ১১০ পিস ইয়াবাসহ আটক ১
সিলেটের গোয়াইনঘাটে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) রাত ১২ টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম আলী আকবর (২৭)। তিনি উপজেলার কুনকিরি এলাকার মৃত ছোবহান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় ও এএসআই মারুফ আল মুকিতসহ পুলিশের একটি টিম জাফলংয়ের মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন আহমেদ পিপিএম।
তিনি আরও জানান, সিলেট জেলার ন্যায় গোয়াইনঘাট থানার প্রতিটি এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। আটক আলী আকবরকে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলে পাঠানো হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























