সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:৩২, ৪ আগস্ট ২০২১
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল সিলেট
সিলেট বিভাগে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৩০৩ জন।
বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ১ হাজার ৯১০ নমুনা পরীক্ষা করে নতুন ৭১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেটে ৪৫৪ জন, সুনামগঞ্জে ৯৭, হবিগঞ্জে ৩৮ এবং মৌলভীবাজারে ১২৬ জন শনাক্ত রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪২ হাজার ৭৩০ জন।
একদিনে মারা যাওয়া ২০ জনের মধ্যে ৯ জনই সিলেট জেলার, ৩ জন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জন রোগী করোনায় মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় ৭৪৮ জনের মৃত্যু হলো।
২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩০৩ জনের মধ্যে ২১৯ জন সিলেট জেলার, ১৮ জন সুনামগঞ্জ, ১৩ জন হবিগঞ্জ এবং ৩৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩১ হাজার ৯৭৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























