ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৫০, ৫ আগস্ট ২০২১

শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও স্মৃতিচারণ  অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপি। 
 
এছাড়া আরোও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, আওয়ামী লীগের শ্রীমঙ্গল শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব (বেভুল)  শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় নেতৃবৃন্দসহ প্রমুখ।

আইনিউজ/রাজেশ ভৌমিক/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়